এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের

৮ ডিসেম্বর, ২০২২ ১৭:২৫  
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়। বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের সর্বশেষ এনটিএমসির মেইটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি এনটিএমসির পরিচালকের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।